গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : নিহত ১

মোঃ ফরহাদ হোসেন
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুফের সংঘর্ষে রাসেল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় রুহুল আমিনসহ আরও অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন কিশোরের মৃত্যুর বিষয় নিশ্চিত করছেন।

খোঁজখবর নিয়ে জানা গেছে, মেঘনা নদী থেকে জেগে উঠা খাসজমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে (আজ) সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে এক কিশোর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। একসময় মাথায় ধারালো অস্ত্রে আঘাতপ্রাপ্ত রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্তারিত জানতে চরবংশী ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল ফোন কেটে দেন। তবে নিহত রাসেল নজরুলের ভাতিজা হয় বলে জানা গেছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…