গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত শতাধিক

মোঃ ফরহাদ হোসেন
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এতে উভয় দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

জানা গেছে, বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। একইদিন আওয়ামী লীগ পালন করেছে শান্তি সমাবেশ। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ঘটে এসব ঘটনা। এরমধ্যে সদর উপজেলার মান্দারি, হাজিরপাড়া, চরশাহী, কুশাখালী ও কমলনগর উপজেলার চরকাদিরা ও পাটোয়ারীরহাট ইউনিয়ন। কর্মসূচিতে বাঁধা দেওয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে দাবি উভয় দলের।

তবে জেলা বিএনপি দাবি করছে, যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে শান্তিপূর্ণ কর্মসূচি পদযাত্রায় আওয়ামী লীগের লোকজন অতর্কিত হামলা করে। এতে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়। এরমধ্যে আঘাত গুরুতর হওয়ায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই অভিযোগ তুলে আওয়ামী লীগ বলছেন, জেলার কয়েকটি স্থানে শান্তি সমাবেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নৃশংসজনকভাবে হামলা করেছে। এতে ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হন। তারা সবাই স্থানীয় ফার্মেসী ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কমলনগরের চর কাদিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বাঙালির অবস্থা আসঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা কেটে যায়। বর্তমানে সে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, বিকাল থেকে রাত পর্যন্ত ৬০ জনেরও বেশি নেতাকর্মী চিকিৎসা নিয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় কমলনগরের মিজানুর রহমান সোহেল ও বিএনপির ৭ জন নেতাকর্মীকে ভর্তি দেওয়া হয়েছে।

কমলনগর উপজেলা চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন সাগর বলেন, শান্তি সমাবেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা করে। এতে যুবলীগ নেতা মিজানুর রহমানসহ ১০ জন আহত হয়েছেন। তারা হাসপাতাল ও গ্রামের ফার্মেসীগুলোতে চিকিৎসা নিয়েছেন।

একই কথা বলছেন সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সুমন। তিনি বলেন, শান্তি সমাবেশে বিএনপির লোকজন হামলা করেছে। এতে এমরান, আফজল, হৃদয়, সাগর, সিয়ামসহ ২০ জন আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের হামলায় জেলার বিভিন্ন ইউনিয়নে আমাদের ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা সম্পন্ন করেছি। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো প্রকার উসকানি ছাড়া লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মান্দারি, কুশাখালী, হাজীরপাড়া, দিঘলীসহ কয়েকটি ইউনিয়নে অতর্কিত হামলা করেছে। ভাঙচুর করেছে বাড়িঘর। এতে আমাদের দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আরো বলেন, যতই বাঁধা বিপত্তি আসুক আমরা আন্দোলন চালিয়ে যাবো। হামলা, মামলা উপেক্ষা করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।

তবে জেলাব্যাপী এসব ঘটনার কিছুই জানেনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি বলেন, রামগতিতে একটি সভায় রয়েছি। তাছাড়া সংঘর্ষের বিষয়টি কেউ তাকে জানায়নি। আর বিএনপিতো নালিস পার্টি। দলীয় কোন্দলে মারামারি হলেও সেটি আওয়ামী লীগ হামলা করেছে বলে অভিযোগ করে সবসময়।

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…