গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৮ অঞ্চলে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস যশোরে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জানুয়ারি ৫, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলার জনজীবন। এছাড়া রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস।

কুয়াশার সাথে হিমেল হাওয়ার কারণে এ জেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেককে শীত নিবারণে তাই আগুন জ্বালিয়ে তাপ নিতেও দেখা যায়। আর যারা কাজে বেরিয়েছেন তাদের দুর্দশা আরও বেশি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানী ঢাকায় তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-    ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্মীপুরে শীতবস্ত্র বিতরণ

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিত লঘুচাপ দক্ষিণ

বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…