গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে নাঃ বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জানুয়ারি ৪, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি করার জন্য এলসি খোলার ক্ষেত্রে কিছুটা ধীরগতি আছে। তবে ঘাবড়ানোর মতো পরিস্থিতি নেই। ডলারের সঙ্কট আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে।

আজ বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিত্য পণ্যের সরবরাহ ও মজুত নিয়ে টাস্কফোর্সের এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পণ্য আমদানি ও সরবরাহের সঙ্গে সমন্বয় করে যে দাম নির্ধারণ করা হবে তা খুচরা বাজারে যাতে মেনে চলা হয়; এজন্য মনিটরিং থাকবে।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

টিপু মুনশি বলেন, ব্যাংকগুলো নিত্যপণ্যের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকবে। ওই সময়ে দাম বাড়ার আশঙ্কা নেই।

মন্ত্রী বলেন, পেঁয়াজ, ছোলা, খেজুর, ভোজ্যতেল ও ডাল, চিনির আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল আছে। এমটা থাকলে রোজায় দাম বাড়ার আশঙ্কা নেই।

দাম বাড়ার আশঙ্কায় ক্রেতাদের অতিরিক্ত পণ্য কিনে মজুত না করার আহ্বান জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…