গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নির্বাচনঃ রসিক নির্বাচনে ভোট গ্রহণ চলবে সাড়ে ৪টা পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
ডিসেম্বর ২৭, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে।

একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। ইভিএমে চলবে এ ভোটগ্রহণ। এটি রংপুর সিটির তৃতীয় নির্বাচন। নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন সোয়া চার লাখ ভোটার।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সবগুলো কেন্দ্র থাকছে সিসিটিভির আওতায়। যেকোনো মূল্যে এই ভোট অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। ২২৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য।

আরও পড়ুন-    আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মাশরাফী

রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৬০ জন। এক্ষেত্রে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন— জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস-এর আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

রসিক নির্বাচনে মোট ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…