গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. হাছিবুর রহমান

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক :
ডিসেম্বর ২২, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হাছিবুর রহমান। আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারাবন্দি থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদাধিকার বলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। হাছিব জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই চিঠির অনুলিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক জালাল উদ্দিন মজুমদার, লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুকেও দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি নেতা এ্যানি কারাগারে রয়েছেন। এতে দলীয় কার্যক্রম গতিশীল রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাছিবুর রহমান হাছিব জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে হাছিবুর রহমান বলেন, কেন্দ্র থেকে আমাকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ্যানি চৌধুরী কারামুক্ত ও পরবর্তী নির্দেশনা পর্যন্ত আমাকে এ দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে ৭ ডিসেম্বর বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গ্রেফতার হন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…