গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বান্দরবানে আরও দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবান সংবাদদাতাঃ
অক্টোবর ২৩, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে পর্যটক ভ্রম‌ণ নিরুৎসা‌হিত করার পর এবার জেলার আলীকদম ও থানচি উপজেলাতে পর্যটকদের ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা নি‌ষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসক।

রবিবার (২৩ অ‌ক্টোবর) বিকা‌লে জেলা প্রশাসক (রু‌টিন দা‌য়িত্ব) লুৎফুর রহমান স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার আলীকদম ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হ‌বে।

আরও পড়ুন- উপায়-এর সাথে সিলেট শিক্ষা বোর্ডের চুক্তি স্বাক্ষরিত

এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে র‌বিবার (২৩ অক্টোবর) থে‌কে আগামী র‌বিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন পাল বলেন, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক‌দের নিরুৎসা‌হিত করার পর এখন আলীকদম ও থানচি উপজেলায় নতুন ক‌রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হ‌য়ে‌ছে।

তবে পরবর্তী কোনও নির্দেশনা পাওয়া না গেলে আলীকদম ও থানচি উপজেলাতে র‌বিবার (৩০ অক্টোবর) পর্যন্তই ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন
biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…