গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফুলকপির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর):
ডিসেম্বর ২, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে চলতি মৌসুমে বাঁধা কপির বাম্পার ফলন হয়েছে। অল্প খরচে লাভ বেশি হওয়ায় বাঁধাকপি চাষ করে হাসি ফুটেছে কৃষকের মুখে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিনদিন এই উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে বাঁধাকপি চাষ।

অনুকূল আবহাওয়া, সময়মত বীজ বপন ও সুষম সার ব্যবহারের উপজেলায় এবার বাঁধাকপির ফলন ভালো হয়েছে। এতে লাভের মুখ দেখছেন চাষীরা। এলাকার উৎপাদিত বাঁধাকপি চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এ অঞ্চলের চাষীরা তাদের উৎপাদিত বাঁধাকপি এখন বাজার জাত করতে ব্যস্ত সময় পার করছে। বাজারে দামও পাচ্ছেন ভালো।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি সবজি রবি ফসল মৌসুমে উপজেলায় প্রায় ১২শ ৮০ হেক্টর জমিতে রকমারী শীতকালীন সবজির আবাদ করছে কৃষকরা।

উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, শীতকালীন সবজি বাঁধাকপি আবাদ করে ভালো লাভ হওয়ায় এখানকার কৃষকরা শীতকালীন সবজি চাষে ক্রমেই আগ্রহী হয়ে উঠছে। তবে এবছর বাঁধাকপির চাষ ও ফলন ভালো হয়েছে।

আরও পড়ুন-    বিভিন্ন জাতের মিশ্র মাছ চাষে সাফল্য-দ্বিগুন লাভের সম্ভাবনা

সবজি বিক্রি বিষয়ে কথা হয় চাষিদের সাথে, তারা বলেন, কষ্ট করে বাঁধাকপি চাষ করলেও বিক্রির বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। দাম কম বেশি হলেও এ অঞ্চলে সবজি গাড়ি যোগে বিভিন্ন জেলায় যায়। এছাড়াও কাঁচামাল ব্যবসায়ীরা জমি থেকে পিচ হিসাবে কিনেন। তবে সব মিলিয়ে বাঁধাকপি চাষে অনেক সুবিধা বলে তারা মনে করছে।

বাঁধাকপি চাষি উপজেলা মুকুন্দপুর গ্রামের আনিছুর রহমান বলেন, আগাম জাতের বাঁধাকপির চাষে ব্যয় বেড়েছে, বিশেষ করে সার কীটনাশকের দাম বেশি হওয়ায় কৃষক হতাশ হয়ে পড়েছে। প্রতি বছরের চেয়ে এবছর খরচ দ্বিগুণ তার পরেও সবজি চাষের শুরুতেই ফলন ও বাজার ভালো হওয়ায় সবজি চাষে কিছুটা পুষিয়ে উঠছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন, উপজেলায় বাঁধাকপি চাষিরা অত্যান্ত শ্রমজীবী এবং ফসল চাষেও অলসতা নেই। যে কারণে তারা ফসলের চাষ করে সুফল পাচ্ছে। এছাড়াও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাগণ নিয়মিত চাষিদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রতিটি ফসল চাষের জন্য কৃষকদের সাথে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে চলেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…