গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জয়কে গ্রেপ্তারে পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক :
ডিসেম্বর ৬, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে এ তথ্য।

একইসঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আগে থেকেই তারা একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এর আগে গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) সজিব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা।

যেখানে বলা হয়, জুলাই আন্দোলনের চুড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। আর এ পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয়। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, এই ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছে গণহত্যার তথ্য আড়াল করার জন্য।

এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, যেখানে অভিযুক্তদের উপস্থিতি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 25

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…