গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরামপুরে দুই করাতকল মালিকের জরিমানা

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর):
নভেম্বর ২৬, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই করাতকল মালিককে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হাবিবপুর ও প্রস্তমপুর বাজারে অভিযান পরিচালনাকালে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

জানা গেছে, উপজেলার হাবিবপুর বাজারে মসফিকুর রহমানের স’মিল ও প্রস্তমপুর বাজারে নাহিদ এর স’মিল লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া করাতকলের মালিক দীর্ঘদিন ধরে কাঠ চিরাইয়ের কাজ করে আসছিলেন।

আরও পড়ুন-    এডুকেশনাল পার্ক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

সংবাদ পেয়ে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ওই এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান করেন। অভিযান পরিচালনাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই করাতকল মালিককে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করেন।

এসময় চরকাই রেঞ্জ সহকারি বন সংরক্ষক মাসুম আলম, রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, থানার উপ-পরিদর্শক বাবু্ল হোসেন, উপজেলা প্রশাসন ও
চরকাই রেঞ্জ অফিসের স্টাফগণ ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…