গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নওগাঁয় প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁ সংবাদদাতাঃ
আগস্ট ১৩, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আজ শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার কুলিহার এলাকার শিমুল (৩০) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বেলা ১২টার দিকে তারা নিজ বাড়ি থেকে একটি প্রাইভেটকার নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক্টরকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের একটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো পরিবার পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখুন-

গরমে শীতল থাকবেন যেভাবে

বেটউইনারের চুক্তি বাতিল না করলে সাকিবকে ছেড়ে দেবে বিসিবি

২২৮ বৎসরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক “কাজীর মসজিদ”

বে-দখল খাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাইলেন রায়পুরের শিল্পপতি

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…