গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে আওয়ামী লীগ ও পুলিশের করা পৃথক মামলায় বিএনপির ৭৩ জন কারাগারে

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ
অক্টোবর ৩১, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার মদনে আওয়ামী লীগ ও পুলিশের দুই মামলায় বিএনপির ৭৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) নেত্রকোনা জেলার আমলি আদালত-১ এর বিচারক মঞ্জুরুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল হক কিরণ।

আরও পড়ুন-  খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

খবর নিয়ে জানা গেছে, ৭৩ আসামির মধ্য রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চানগাও ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম রাসেল রুবেল, সদস্য সচিব মিজানুর রহমান আকন্দ হিমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন কবিরসহ আরো অনেকেই।

পুলিশ সুত্রে জানা যায, ৩১ আগস্ট সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় মদন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এতে পুলিশ ও আওয়ামী লীগ পৃথক মামলা করে। ওই দুই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…