গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইউনানী চিকিৎসা সেবা

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
অক্টোবর ৩০, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইউনানী চিকিৎসা সেবা কার্যক্রম। এতে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন চৌহালীর সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোংষ্ঠীসহ সব শ্রেণীর জনগণ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়-গত ২১ সেপ্টেম্বর ২০২১ সালে ইউনানী মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন।

তিনি যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালের ইউনানী বিভাগে ইউনানী চিকিৎসা নিচ্ছেন।

রবিবার ৩০ শে (অক্টোবর ২০২২) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থান থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ভিড় করেছেন।

চিকিৎসা নিতে আসা মোছাঃ গোলাপী খাতুন জানান, এই হাসপাতালে ইউনানী বিভাগ চালু হয়েছে জানার পর আমি আমার দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যা ও পায়ের ব্যাথার ইউনানী চিকিৎসা নিয়ে আসতেছি। বর্তমানে আমি অনেকটা উপকৃত হয়েছি।

আরও পড়ুন-  বাংলাদেশে এডিস মশা ছিল না, ফ্লাইটে আসতে পারেঃ স্থানীয় সরকার মন্ত্রী

এছাড়াও চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, এই হাসপাতালে ইউনানী চিকিৎসা নিয়ে অনেক উপকার পেয়েছি।

এ ব্যাপারে ইউনানী মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন জানান- পার্শপ্রতিক্রিয়া অনেক কম হওয়ায় দিন দিন ইউনানী চিকিৎসার কদর বাড়ছে। আমি আমার সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের জানান, হাসপাতালে ইউনানী বিভাগ চালু ও চিকিৎসা প্রদান এবং পর্যাপ্ত পরিমাণ ইউনানী ঔষধ সরবরাহ রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…