গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পঞ্চগড়ে নৌকাডুবি, সেই ঘাটে হচ্ছে সেতু

পঞ্চগড় সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আউলিয়া ঘাটে আগামী বছরেই সেতু নির্মাণকাজ শুরু হবে। এরই মধ্যে বিষয়টির সক্ষমতা যাচাই করে একনেকে বিল পাস হয়েছে। সারাদেশে এই প্রকল্পের আওতায় ২৮টি সেতু নির্মাণ করা হবে।’

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মানুষের বিপদের সময় বিরোধিতার রাজনীতি করবেন না। বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।’

আরও পড়ুন- ঘূর্ণিঝড়ে হতাহতের তথ্য জানাল যুক্তরাষ্ট্র

নুরুল ইসলাম সুজন বলেন, ‘করতোয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মানুষের জন্য এগিয়ে এসেছে সরকার। উদ্ধার কাজ ত্বরান্বিতসহ সব ধরনের মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’

মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে নিহত ৬৯ পরিবারের সদস্যদের নগদ ৫০ হাজার টাকা এবং ১০ কেজি করে চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ খাদ্য পণ্যের দুটি করে প্যাকেট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৫ সেপ্টেম্বর) আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…