গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শঙ্কামুক্ত নন মীরাক্কেলের রনিঃ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। তার শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটের আবাসিক সার্জন এম এম আইয়ুব হোসেন।

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন।

এর আগে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় আবু হেনা রনি বাদে আরও চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকেও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দাখিল পরীক্ষার্থী নিহত

দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- আবু হেনা রনি, জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

abu-hena

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উপস্থিত হলে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয় তাকে। পরে তিনি কয়েকবার বেলু ওড়াতে ব্যর্থ হন। কয়েকজন পুলিশ সদস্য বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রামন্ত্রী পুলিশ লাইনেই মূল মঞ্চে চলে যান। কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্যসহ অন্যরা বেলুনে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। পরে আশপাশের পুলিশ সদস্যরা পানি ঢেলে আগুন নেভায় এবং গাড়িতে করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…