গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গুমের ইতিহাস পর্দায়: মহরতের মাধ্যমে শুরু ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের যাত্রা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

গুম হওয়া পরিবারের মায়েদের কান্না, অপেক্ষা এবং অব্যক্ত বেদনার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’
রোববার (৮ মার্চ ২০২৬) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজক লাবিব নাজমুছ ছাকিব। চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ হিমু। অনুষ্ঠানে চলচ্চিত্রটির নির্মাণ যাত্রা শুরু হওয়াকে ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যে ছিল আবেগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেস্ট অব অনার ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খাঁন চৌধুরী

‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহরতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং দেশের বিভিন্ন অঙ্গনের পেশাজীবী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা। অনেকের চোখে দেখা যায় আবেগের ছাপ।

চলচ্চিত্রটির নির্মাতা লাবিব নাজমুছ ছাকিব বলেন, “গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং প্রতিদিনের যাপিত জীবনের গল্পই এ চলচ্চিত্রের মূল বিষয়। আমরা চেষ্টা করবো বিষয়টিকে রিফ্লেক্সিভ ও পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরতে, যাতে বাস্তবতার অনুভূতি দর্শকের কাছে স্পষ্টভাবে পৌঁছে যায়।”

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মায়ের ডাকের অনুষ্ঠানে এলেই আবেগ ধরে রাখা কঠিন হয়ে যায়। দীর্ঘদিন ধরে যেসব পরিবার তাদের প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছেন, তাদের কষ্টের ইতিহাস সামনে আসা জরুরি। আমরা চাই এই চলচ্চিত্রে গুমের প্রকৃত ইতিহাস উঠে আসুক।”

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “আমি নিজেও গুমের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি। তাই বিষয়টির গভীরতা আমি উপলব্ধি করি। গুমের মতো সংবেদনশীল বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণে সরকার অনুদান দিচ্ছে—এটি ইতিবাচক উদ্যোগ।”

নির্মাতারা জানিয়েছেন, ‘মায়ের ডাক’ শুধু একটি চলচ্চিত্র নয়; এটি গুম হওয়া পরিবারের দীর্ঘ প্রতীক্ষা, সংগ্রাম ও ন্যায়বিচারের প্রত্যাশার এক বাস্তব দলিল হয়ে উঠবে—এমনটাই তাদের প্রত্যাশা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…