গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবোঃ ডা.শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সরকারের সকল অন্যায়-অপকর্মের তীব্র প্রতিবাদ জানানো মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আরামবাগস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশ আয়তনে ছোট্ট হলেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে সম্পদে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যাবে। ১২ ফেব্রুয়ারি দেশে নির্বাচন হয়েছে। নানা ত্রুটি থাকা স্বত্তে ও বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা না মানার পুরনো রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সরকারের অনুগত বিরোধী দল হবো না। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো। সরকারের সকল অন্যায় অপকর্ম তুলে ধরবো, তীব্র প্রতিবাদ জানাবো। এক্ষেত্রে দেশ ও জনগণের সার্থকে অগ্রাধিকার দিবো। দেশটা আমাদের তাই দেশের স্থিতিশীলতাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন,মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। কুরআন হচ্ছে পুর্ণাঙ্গ জীবন বিধান। যতদিন উম্মাহ কুরআনকে আকড়ে ধরেছিল তারা শ্রেষ্ট জাতিতে পরিনত হয়েছিল। কুরআন থেকে সরে যাওয়ার কারণে উম্মাহের মধ্যে বিপর্যয় নেমে এসেছে। আমাদেরকে কুরআনের কাছে ফিরে আসতে হবে। রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে মহানগর নায়েবে আমীর ড.নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মাহফিলে আইনজীবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, সাহিত্যিক, চিকিৎসকসহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের।

মাহফিলে দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু জাফর।

মাহফিলে বক্তব্য রাখেন, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রবীণ জামায়াত নেতা অধ্যাপক ফজলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য খেলাফত মজলিস নেতা মুফতী আবুল হাসান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মখলিছুর রহমান প্রমূখ।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…