গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মব সৃষ্টিকারীরা দেশের শত্রু : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

Editor
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
  • Shahid Uddin Chowdhury Anee বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

    বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | সংগৃহীত ছবি

Link Copied!

বিশৃঙ্খল পরিবেশ তৈরি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা হতে পারে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, যারা মব করছেন, এখান থেকে সরে আসা উচিত। মব কালচার নামেই তো মব। মব মানে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা।

তিনি বলেন, যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা দেবেন, তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করা উচিত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শপথের প্রয়োজন নেই, জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কেউ যদি এর বাইরে গিয়ে কিছু বলতে চাই, তার দায়-দায়িত্ব তাকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আমরা শপথ নিয়েছি। ‘হ্যাঁ’ ভোট, ‘না’ ভোট হচ্ছে— গণভোট। সেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা উত্থাপন হবে। শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ প্রমুখ।

এর আগে, অমর একুশে প্রথম প্রহরে ১২টা ১মিনিটে ভাষা শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 244

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…