গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নবাবগঞ্জে জোরপূর্বক গৃহবধূর সম্ভ্রমহানি, যুবকের বিরুদ্ধে মামলা

ছামিউল ইসলাম আরিফ, হিলি (দিনাজপুর)ঃ
সেপ্টেম্বর ৬, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জে ২৭ বছরের এক গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সম্ভ্রমহানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে হানিফ রায়হান (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে ভিকটিম নিজে থানায় উপস্থিত হয়ে ওই যুবকের বিরুদ্ধে সম্ভ্রমহানির মামলা দায়ের করেছেন নবাবগঞ্জ থানায়। অভিযুক্ত হানিফ রায়হান (২৫) উপজেলার হরিনাথপুর অফিস পাড়া গ্রামের মোঃ আখতার মিয়ার ছেলে।

গত সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের হরিনাথপুর অফিসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

পুলিশ, গ্রামবাসী ও মামলা সুত্রে জানা যায়, ২৭ বছর বয়সী ওই গৃহবধূ তার নিজ বসতবাড়ির পাশে পরিত্যক্ত জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেলে একই গ্রামের  আখতার মিয়ার ছেলে মো. হানিফ রায়হান তাকে পিছন থেকে জরিয়ে ধরে জোরপূর্বক ওই জমিতে থাকা ঝোপের মধ্যে নিয়ে যায়। পরে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঝোপের মধ্যে জোরপূর্বক সম্ভ্রমহানি করেন। সম্ভ্রমহানির এক পর্যায়ে গৃহবধূর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে নির্যাতনকারী হানিফ রায়হান পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ সম্ভ্রমহানির ঘটনায় ভিকটিম নিজে সম্ভ্রমহানিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…