গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডিজেলের দাম ৫ টাকা কমায় বাস ভাড়া ৫ পয়সা কমল

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ৩১, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি তেল ডিজেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বিআরটিএর এক বৈঠকে বাস ভাড়া কিলোমিটারে ৫ পয়সা কমানোর এ সিদ্ধান্ত হয়।

ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া হবে কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা। নতুন এই ভাড়া আগামীকাল (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

গত ২৯ আগস্ট সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা করা হয়।

এর আগে গত ৬ আগস্ট সরকারের এক সিদ্ধান্তে ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা (৪২.৫ শতাংশ) বাড়িয়ে লিটার ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়। সে দফায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূরপাল্লায় বাসের ভাড়া দাঁড়ায় ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়ার হার দাঁড়ায় কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…