গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চাতাল থেকে ৫০০ মণ হাঙ্গরের শুঁটকি জব্দ

বরগুনা সংবাদদাতাঃ
আগস্ট ২০, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার পাথরঘাটার খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি চাতাল থেকে ৫০০ মণ বা ২০ হাজার কেজি হাঙ্গর মাছের শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (২০ আগস্ট) দুপুরে পাথরঘাটা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাফিউল কিঞ্জল স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পাথরঘাটা এম মাসুদুর রহমান মোসুদের নেতৃত্বে রবিবার দুপুর বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা খাল সংলগ্ন বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি শুঁটকি পল্লীর চাতাল থেকে ৫০০ মণ হাঙ্গর মাছের শুঁটকি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

এ সময় চাতালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা হাঙ্গরের শুঁটকি পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা মোঃ মহিবুর রহমানের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।

আরও পড়ুন-   কিশোরগঞ্জে দরবার শরীফ থে‌কে ফেরার প‌থে বাস খাদে, আহত ২০

এ বিষয়ে পাথরঘাটা স্টেশন কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল বলেন, ‘অবৈধ হাঙ্গর মাছের শুঁটকি উদ্ধারের সময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ শুঁটকি মাটিতে পুঁতে ফেলা হয়।’

এ বিষয়ে বরগুনা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকেও বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান চলমান।’

ঢাকা আগারগাঁওয়ে বন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘বন বিভাগ আইনে সব ধরনের শাপলাপাতা ও হাঙ্গর মাছ ধরা, পরিবহন, আমদানি-রপ্তানি, দখলে রাখা ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা আইন অমান্য করে প্রকাশ্যে নিষিদ্ধ মাছ বিক্রি করছে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…