গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কিশোরগঞ্জে দরবার শরীফ থে‌কে ফেরার প‌থে বাস খাদে, আহত ২০

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ
আগস্ট ২০, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ থেকে ভক্তদের নিয়ে ফেরার প‌থে কি‌শোরগ‌ঞ্জে একটি যাত্রীবাহী বাস খা‌দে প‌ড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হ‌য়ে‌ছে।

রবিবার (২০ আগস্ট) দুপুরে ফেরার পথে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পু‌লিশ জানায়, গত শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের ৫০-৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যায়। রবিবার বাড়ি ফি‌র‌ছিল তারা। কিশোরগঞ্জের সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাস‌টি। এতে শিশু ও মহিলাসহ প্রায় ২০ ভক্ত আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন-   জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিঃ ইসি রাশেদা

বাস যাত্রী মোঃ ফুল মিয়া জানান, আমরা গত শুক্রবারে প্রায় ৬০ জন ভক্ত চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে গিয়েছিলাম। আজকে ফেরার পথে আমাদের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আমাদের অনেক লোক আহত হয়েছে। তবে এখনও কেউ মারা যায়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের সার্ভিসের দল ঘটনাস্থলে গেছে। বাসটি ভিতরে চেক করা হয়েছে। বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর খাদে কেউ ডুবে গেছে কি-না পরীক্ষার জন্য ডুবুরি দল অভিযান চালাবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…