গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রবিবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হবে দুটি সমঝোতা স্মারক

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জুলাই ২০, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ইতালি রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে যোগ দিতে আগামি রবিবার (২৩ জুলাই) ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা সই করবে বাংলাদেশ। পাশাপাশি তিনি রোমে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের দূতদের নিয়ে বৈঠক করবেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে ড. মোমেন সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী ইতালি সফর করবেন। তিনি রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে বক্তব্য রাখবেন। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ফুড সিস্টেম সামিটে যোগদান করতে ২৩ জুলাই রোমের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আগামী ২৬ জুলাই রোম থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন-   হত্যা হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার

তিনি আরও বলেন, ‘২৪ জুলাই প্রধানমন্ত্রী এফএও’র সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন। সফরকালে রোমভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর ইফাদ ও ডব্লিউএফপির নির্বাহী প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।’

ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।’

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘কোঅপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যাচ্ছে।’

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে সংঘর্ষের ঘটনায় মামলা : আসামি ৩৫০০

তিনি বলেন, “২৪ জুলাই রোমে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের দূতদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’ এ অংশ নেবেন।”

প্রধানমন্ত্রী বাংলাদেশের দূতদের কি বার্তা দেবেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী তাদের দিকনির্দেশনা দেবেন। তারা ডে টু ডে তাদের কাজের বর্ণনা দেবেন, সমস্যার কথা বলবেন। এর আগে সবাইকে নিয়ে আমরা ঢাকায় একসঙ্গে বসতাম। কিন্তু সবাইকে একসঙ্গে করতে গেলে কিছু ঝামেলা হয়। তাই প্রধানমন্ত্রী অঞ্চলভিত্তিক দূতদের নিয়ে বসছেন। প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে গেলে দূতদের নিয়ে ডায়লগে বসেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…