গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রোকন মিয়া, নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ৪, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
  • সড়ক দুর্ঘটনা

    প্রতীকী ছবি

Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যান ও ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশার মুখোমুখি সংঘ‌র্ষে এক নারীসহ ২ ব‌্যক্তি নিহত ও ৪ জন আহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৪ জুলাই) সকা‌লে উপ‌জেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কা‌ছে রাজারহাট-নাজিমখাঁন সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ব‌্যক্তিরা হ‌লেন সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)। নিহত সিরাজু‌ল উ‌লিপুর উপ‌জেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রা‌মের আব্দুল গফফার আলীর ছে‌লে এবং সে‌লিনা বেগম রাজারহাট উপ‌জেলার রাঘব ঝা‌ড়িঝাড় গ্রা‌মের শ‌হিদুল ইসলা‌মের স্ত্রী। আহত অপর ৪ ব‌্যক্তি হ‌লেন, গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এ‌দের ম‌ধ্যে সিনহা রাজারহাট উপ‌জেলার বা‌সিন্দা। অপর তিনজন উ‌লিপুর উপ‌জেলার বা‌সিন্দা।

আরও পড়ুন-   উল্লাপাড়া পৌরসভার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

পু‌লিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দি‌কে মি‌লেরপাড় বাজা‌রের কা‌ছে রাজারহাট-না‌জিমখাঁন সড়‌কে না‌জিমখাঁনগামী এক‌টি পিকআপের সা‌থে রাজারহাটগামী এক‌টি যাত্রীবাহী অ‌টো‌রিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে অ‌টো‌রিকশার চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তা‌দের উদ্ধার ক‌রে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ‌সেখা‌নে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ৫ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। পথিমধ্যে সে‌লিনা বেগম মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লাহিল জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, পিকআপ ও অ‌টো‌রিকশা থানায় নেওয়া হ‌য়ে‌ছে। পিকআ‌পের চালক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…