গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাইবান্ধায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

গাইবান্ধা সংবাদদাতাঃ
মে ২৭, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি কর্তৃক প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ।

শনিবার (২৭ মে) গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় পৌরপার্ক চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর বিভাগীয় সমন্বয়ক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আরও পড়ুন-   ইউএনওকে দেখে দৌড় দিলেন বর

গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শাহ মইনুল ইসলাম শিল্পু, শহিদুল ইসলাম আবু, অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, মতলুবর রহমান, শাহ সারোয়ার কবীর, আমিনুর জামান রিংকু, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ওমর ফারুক রুবেল, সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল প্রমুখ।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। তারা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিপক্ষ অবস্থান নেয়। তারা পাকিস্তানি রাজনীতির ভাবধারা প্রতিষ্ঠা করে। তারা সন্তাস ও জঙ্গীবাদের মমদ দেয়। বিএনপি তারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালায়। আওয়ামী লীগ তিন তিনবার ক্ষমতায় এসে বিশ্ব দরবার বাংলদেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে। কিন্তু এই দেশের কোন উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিদাতা এবং ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন।

বক্তারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখারও আহবান জানান।
শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন