গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ইউএনওকে দেখে দৌড় দিলেন বর

নিজস্ব প্রতিবেদকঃ
মে ২৫, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ধনুট উপজেলা প্রশাসন। মেয়েটি স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী (১৪)।

বৃহস্পতিবার (২৫ মে) মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বিকেল ৪টার দিকে তার বাড়িতে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করেন। মেয়েটির বাড়ি উপজেলা সদরের চান্দারপাড়া গ্রামে।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপ্রাপ্ত বয়স্ক বরের বাড়ি একই এলাকার চালাপাড়া গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ধনুুট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম পুলিশ ও লোকজন নিয়ে মেয়েটির বাড়িতে হাজির হন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বর ও তার সঙ্গে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে ইউএনও মেয়েটির পরিবারকে বুঝিয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে প্রতিশ্রুতি নেন।

ধনুুট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন, মেয়েটির পরিবার বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতো না। তাদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন