গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৩ ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা সংবাদদাতাঃ
এপ্রিল ১৭, ২০২৩ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার সোয়া তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ।

রবিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে ট্রেন চলাচল সচল হয়েছে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজতিনি বলেন, ‘সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনা‌ ঘ‌টে। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে রেল যোগাযোগ। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখনও উদ্ধারকাজ চলমান আছে।’

আরও পড়ুন-    আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

এই দুর্ঘটনায় অর্ধশতের মতো আহত হওয়ার খবর রেল কর্মকর্তা ও পুলিশের কাছ থেকে পাওয়া গেছে। সোনার বাংলা এক্সপ্রেসে নির্বাচন কমিশনের ১২ জন কর্মকর্তা থাকলেও তারা অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ৩০ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…