গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরামপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর):
জানুয়ারি ১১, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেললাইনের পাশ থেকে বুধবার (১১ জানুয়ারী) ভোরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান, উপজেলার মৌপুকুর গ্রামে রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স ৩৫ বছর এবং তার পরনে সেলোয়ার কামিছ ও খয়েরি রঙের চাদর পড়া ছিল।

আরও পড়ুন-    ১১ জানুয়ারি সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ

স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।

ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, ঘটনাস্থল মৌপুকুর, রেলওয়ে সীমানা হওয়ায় পার্বতীপুর রেল পুুলিশ লাশ নিয়ে গেছে।

পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…