গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চৌহালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
নভেম্বর ৯, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জ জেলার চৌহালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (০৯ নভেম্বর) সকালে চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ (অস্থায়ী) চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আফসানা ইয়াসমিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার।

আরও পড়ুন-  ইক্যাবের ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার গ্রেপ্তার

মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ খালিদ মাহমুদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আঃ রহিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, শিক্ষক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২০ টি প্যাভিলিয়নে সরকারি বে- সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এছাড়াও অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের ভিতর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…