গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে ৩টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
নভেম্বর ৭, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগ কর্তৃক নির্মিত জেলার বিভিন্ন সড়কে ১৮৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ৪২টি পাকা সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে সারাদেশের ১০০টি সেতুর সঙ্গে খাগড়াছড়ি সড়ক বিভাগের ৪২টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাগড়াছড়ি জেলার ৪২টি সেতুর মধ্যে রামগড়ের ৩টি সেতু এই প্রকল্পের আওতায় আনা হয়েছ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবনে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

আরও পড়ুন-  কলাপাড়ার আলীপুর ধানক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য গর্বের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আকাঙ্খা নিয়ে দেশকে স্বাধীন করেছেন আমরা সে স্বপ্ন পুরন করতে কাজ করছি।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সাশ্রয়ী ও মিতব্যায়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজেদের সঞ্চয় বাড়াতে হবে।

শত সেতু উদ্বোধনকে ঐতিহাসিক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশের উন্নয়নই আমাদের লক্ষ্য। এ সেতুগুলো নির্মানের মাধ্যমে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছে। সেতুগুলো উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি পাবে।

আরও পড়ুন-  বিক্রেতাশূন্য কাঁচাবাজার, মাগরিবের নামাজে সকল বিক্রেতা

রামগড় সোনাইপুল বাজারে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, ইউএনও মোঃ ইখতিয়ার উদ্দীন (আরাফাত), পৌরমেয়র রফিকুল আলম (কামাল), ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ২নং পাতাছড়া ইউপিও চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর), ওসি মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন