গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ
নভেম্বর ৭, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

সোমবার (৭ই নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিরামপুর পৌর শহরের বিএনপি মোড় দলীয় কার্যালয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় সমাবেত হয়।

পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মসফিকুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন।

আরও পড়ুন-  কলাপাড়ায় কৃষক লীগের পরিচিতি সভা

এসময় আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

এসময় বিরামপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতাকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…