গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৫০টিওর বেশি ক্রুজ মিসাইল ছুড়েছে রাশিয়া

আন্তর্জাতিক সংবাদঃ
অক্টোবর ৩১, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনে আবারও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কিয়েভের ৮০ শতাংশ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ ব্যবস্থা।– এএফপি

সোমবার (৩১ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে, দেশটির জ্বালানি খাতসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৫০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, এদিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) রাশিয়ার দখলদাররা ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসময় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভের বিভিন্ন স্থান। রাশিয়া থেকে ৫০ X-১০১ X-৫৫৫ ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে।

আরও পড়ুন-  হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্টক করে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেছেন, কিয়েভে এই মুহূর্তে জরুরি পরিস্থিতির কারণে ৮০ শতাংশ বাসিন্দা পানিবিহীন অবস্থায় রয়েছেন। প্রকৌশলীরা সাড়ে তিন লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ফের চালু করতে কাজ করছেন।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৮টা ২০ মিনিটের ভেতর অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, দেশটির সাতটি অঞ্চলের অসংখ্য বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্সির উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, রুশ সন্ত্রাসীরা আবারও বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক হামলা শুরু করেছে।

আরও পড়ুন-  তালায় সাংবাদিক মীর জাকির হোসেনের নির্বাচন পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত

এদিকে সোমবারের এই হামলার মাত্র দু’দিন আগেই গত জুলাইয়েইউক্রেনের সঙ্গে রাশিয়ার হওয়া শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে আসার গোষণা দেয় রাশিয়া। যুদ্ধরত দুই দেশের মধ্যে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় বহুল প্রত্যাশিত শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরীত হয়েছিল। তার আগে কিয়েভের বিরুদ্ধে কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ব্যাপক ড্রোন হামলার অভিযোগ তোলে মস্কো। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।

সম্প্রতি শক্তিশালী বিস্ফোরণে ক্রিমিয়া সেতুর একাংশ ভেঙে পড়ার ঘটনায়ও ইউক্রেনের দিকেই আঙুল তুলেছিল রাশিয়া।

এদিকে, একটি সামুদ্রিক ট্রাফিক ওয়েবসাইট বলছে, রাশিয়া শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরেও সোমবার শস্যভর্তি দুটি জাহাজ ইউক্রেনীয় বন্দর ছেড়েছে।

শস্য চুক্তি পর্যবেক্ষণকারী জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার বলছে, সোমবার মোট ১২টি জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ার কথা এবং চারটি জাহাজ ফেরার কথা রয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…