গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণকে দমিয়ে রাখা যায় নাঃ মির্জা ফখরুল

জে এম আলী নয়ন
অক্টোবর ২২, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ন্যায়সঙ্গত দাবিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শুধু শক্তি দিয়ে দমিয়ে রাখা যায় না।

আজ শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খুলনায় সমাবেশে আসার পথে ৫শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, পিটিয়ে আহত করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে। এত মানুষ আহত হল, গ্রেফতার হল, কেন হল? মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুণরুদ্ধারে আপনারা অনেক লড়াই করে এই সমাবেশে হাজির হয়েছেন। যিনি গণতন্ত্রের জন্য সারাজীবন লড়েছেন, এখনও লড়াই করে চলেছেন তিনি গৃহবন্দি হয়ে আছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা এই সমাবেশে হাজির হয়েছেন।

আরও পড়ুন-  খুলনায় বিএনপির কার্যালয়ে আগুন, পথে পথে হামলা

এসময়, দেশে নিশিরাতে আর কোনো ভোট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল বলেন, বিসমিল্লাহির রাহ মানির রাহিম, বীর খুলনাবাসী। বীর খুলনাবাসী আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন। আমি আজকের এই ঐতিহাসিক সমাবেশে আসন গ্রহণ করার পূর্বে আপনাদের জানাতে চাই। কয়েক হাজার মাইল দূর থেকে ভবিষ্যতের স্বপ্ন, ভবিষ্যতের নায়ক যিনি গণতন্ত্রকে পুণরুদ্ধারেরর জন্য নেমেছেন যিনি এই বাংলাদেশের মানুষকে মুক্ত করার সংগ্রামে নেমেছেন সেই নেতা তারেক রহমান তিনি ৮হাজার মাইল দূর থেকে এই সমাবেশ দেখছেন।

আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমার মা দেশনেন্ত্রী বিএনপি চেয়ারর্পাসনকে অন্যায়ভাবে প্রতিহিংসামূলক গৃহন্তারীন করে রাখা হয়েছে, সেই নেতার পক্ষ থেকে অভিবাদন গ্রহণ করুন। আপনারা দুইদিন ধরে অসাধ্যকে সাধন করেছেন। আপনাদের অধিকার সংগ্রামে এই লড়াই বন্ধ করে রাখতে পারেনি।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে খুলনায় এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে দুপুর সোয়া ১২টায় শুরু হয় গণসমাবেশ, শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন