গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঘূর্ণিঝড় সিত্রাংঃ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ২৫, ২০২২ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা গুলোতে ভূমিধসের শঙ্কা রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুকের স্বাক্ষর করা ভারী বর্ষণের এক সতর্কবাণীতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

আরও পড়ুন-  দেশে খাদ্যসংকট হবে নাঃ কৃষিমন্ত্রী

অন্যদিকে বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং উত্তর ও উত্তর-পূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এ সময় সিত্রাং বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন
biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6113

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…