গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উলিপুরে মাসুদ নামের এক যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২২, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে মাসুদ রানা(২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বকসী কামারটারী গ্রামে।

জানা গেছে, শুক্রবার রাতে বকসী কামারটারী গ্রামের আইয়ুব আলীর পুত্র মাসুদ রানা তার শশুর বাড়ী পার্শ্ববর্তী ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরে আসে। রাতে শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুদ রানা।

আরও পড়ুন-  ভুরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে মাসুদ রানার ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বশুর বাড়ীতে বাক-বিতর্কের কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে মাসুদ রানা।

শনিবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5695

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…