গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বালিয়াডাঙ্গীতে নসিমন-মোটরসাইকেল সংঘের্ষ নিহত ২

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২১, ২০২২ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলায় কালমেঘ এলাকায় বাঁশবাহী নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার বরুনাগাঁও এলাকার তুলা ব্যবসায়ী সহিদুল ইসলাম এবং সেনুয়া এলাকার আনোয়ার হোসেন।

এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে সহিদুল ও আনোয়ার মোটরসাইকেলে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ এলাকায় শফিকুলের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই জন নসিমনে থাকা বাঁশের সঙ্গে ঝুলে যান। এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সঙ্গে ঘর্ষণে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

আরও পড়ুন- সুদানে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫০

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের লিডার প্রদীপ কুমার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে বালিয়াডাঙ্গী থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুই জনের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। ঘাতক নসিমনের চালক পালিয়ে গেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6113

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…