গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সুদানে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫০

Link Copied!

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের এই রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আরও কমপক্ষে ৮৬ জন আহত হয়েছে বলে জননা গেছে।

গত বুধবার ও বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন- রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার জান্তা সরকার

জানা গেছে, এই সহিংসতা ও রক্তপাতের ঘটনা ছিল সাম্প্রতিক সময়ে সুদানে ঘটা সবচেয়ে ভয়াবহ। এর প্রতিবাদে বৃহস্পতিবার ব্লু নীল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নামে বহু মানুষ। এসময় তারা এ ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।

সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গত বুধবার ও বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।- আল-জাজিরা

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…