গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পি‌রোজপুর মঠবা‌ড়িয়ায় বিপুল প‌রিমাণ মাদকদ্রব্য উদ্বার, গ্রেপ্তার ৫

পিরোজপুর জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ১৯, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লার একটি বাড়ি থেকে ক্রিস্টাল মেথ বা আইস, ইয়াবা ও গাঁজার একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ ইব্রাহিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মাদকের একটি চালান নিয়ে আসমা আক্তার মঠবাড়িয়ায় আসছেন।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে শেখ রাসেল পদক পেলেন রাফিম

এ সময় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় আসমা বরগুনায় অবস্থান করছেন। আটক আসামিরা মাদক নিয়ে মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর মহল্লার স্লুইসগেট এলাকায় রতন হাওলাদারের বাড়িতে পৌঁছানোর পর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ১২ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ২ হাজার ৫০০টি ইয়াবা, সাড়ে চার কেজি গাঁজা,মাদক পরিমাপের ইলেকট্রিক নিক্তি, মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যরা প্রত্যেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় স্থানীয় থানায় মাদক আইনে মামলা প্রদান শেষে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লার রতন হাওলাদার (৬৫), তাঁর স্ত্রী নূরজাহান বেগম (৬০), ছেলে আবুল বাশার (৩০), মেয়ে আসমা আক্তার (২৩) ও উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাহাবুব হাওলাদার (৩২)।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…