গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হিলি (দিনাজপুর) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২১, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইতি বেগম নামের (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার হরিপুর গরিবপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলার হরিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুই জন। তারা হলেন একই গ্রামের আঃ আলীমের মেয়ে জয়া খাতুন(৯) ও চান মিয়ার স্ত্রী নাজমা খাতুন (৪৫)।

আরও পড়ুন- সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পুলিশ সুত্রে জানা যায়, গরীবপাড়া হতে ট্যাফে ট্রাক্টর এর সাথে মালবাহী বগি লাগানো একটি গাড়ি স্থানীয় কয়েকজন শিশু ও একজন নারীকে নিয়ে হরিপুর বাজারের দিকে যাচ্ছিল। গাড়ীটি হরিপুর গরীবপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আসার সময় একটি ছাগল রাস্তার মাঝখানে চলে আসলে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়। এতে গাড়ীতে থাকা ইতি বেগম (১০) ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন এবং একই গ্রামের জয়া খাতুন (৯) ও নাজমা খাতুন (৪৫) আহত হন। স্থানীয় লোকজন আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মৃত ইতি বেগমের (১০) মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃত শিশুটির অভিভাবকের প্রাথমিক ভাবে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় এবং লাশটি বিনা ময়নাতদন্তে পাওয়ার আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে শিশুটির লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয় ও গাড়ীটি জব্দ করা হয়। ঘাতক গাড়ীটির ড্রাইভার পলাতক আছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…