গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শহীদ জিয়ার ‘অসমাপ্ত বিপ্লব’ সফল করবেন তারেক রহমান: লক্ষ্মীপুরে এ্যানি

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে যে বিপ্লব শুরু করেছিলেন, তা দীর্ঘদিনেও সমাপ্ত হয়নি। তাঁর দূরদর্শী চিন্তা ও দর্শনের আলোকে সেই বিপ্লব সফল হলে বাংলাদেশ অনেক আগেই স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু সেই পথ বারবার বাধাগ্রস্ত হয়েছে।”

শুক্রবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাফিলাতলী এলাকায় একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “অতীতের অব্যবস্থাপনার কারণে খাল খনন করতে গিয়ে দেখা যায়—নদীর মাঝখানে দোকান ও ঘরবাড়ি গড়ে উঠেছে। দেশ যদি জিয়ার দেখানো স্বনির্ভরতার পথে চলত, তবে খালের ওপর এমন অবৈধ স্থাপনা তৈরি হতো না; কলকারখানার বর্জ্য বা ড্রেনের পানি সরাসরি খালে পড়ে পরিবেশ নষ্ট করত না। দীর্ঘ বিরতির পর এখন আবার সেই চর্চা শুরু হয়েছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে এদেশের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। পথে যত বাধা বা ব্যারিকেড থাকুক, খাল তার আপন গতিতেই চলবে।”

বিগত সরকারের সমালোচনা করে এ্যানী বলেন, “অতীতে জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। খালের জায়গায় খাল পড়ে থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। একই খাল দুই-তিনবার টেন্ডার হলেও জনগণ তার সুফল পায়নি। আমরা সেই বঞ্চনার অবসান ঘটাতে চাই।”

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৫ বছরে সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। ইতোমধ্যে ৫০টি জেলায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসেই ফেনীসহ কয়েকটি জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। নতুন বাংলাদেশ গড়ে না তোলা পর্যন্ত এই বিপ্লব থামবে না।”

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু মোহাম্মদ তারেক, জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, বাপুফের সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং জেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ সরকারি কর্মকর্তা ও দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 244

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…