গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৮ রমাদান) রামগঞ্জের মোহাম্মদীয়া চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট আইনজীবী মহসিন কবির মুরাদ এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী।

রামগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী।

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাহবুব আলম, হেফাজতে ইসলাম বাংলাদেশের রামগঞ্জ উপজেলা আমির মাওলানা মাহবুবুর রহমান, রামগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি মনোয়ার হোসেন এবং রামগঞ্জ পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে রামগঞ্জ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকার, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা রমজানের শিক্ষা থেকে সমাজে ন্যায়, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 82

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন