গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজাচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ সকালে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে।

পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমির খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু), ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ৬. এ জেড এম জাহিদ হোসেন, ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট), ৮. আবদুল আউয়াল মিন্টু, ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ১০. মিজানুর রহমান মিনু, ১১. নিতাই রায় চৌধুরী, ১২. খন্দকার আবদুল মুক্তাদীর, ১৩. আরিফুল হক চৌধুরী, ১৪. জহির উদ্দিন স্বপন, ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), ১৬. আফরোজা খানম (রিতা), ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ১৮. আসাদুল হাবিব দুলু, ১৯. মো. আসাদুজ্জামান, ২০. জাকারিয়া তাহের, ২১. দীপেন দেওয়ান, ২২. আ ন ম এহছানুল হক মিলন, ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ও ২৫. শেখ রবিউল আলম।

২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
১. এম রশিদুজ্জামান মিল্লাত, ২. অনিন্দ্য ইসলাম অমিত, ৩. মো. শরিফুল আলম, ৪. শামা ওবায়েদ ইসলাম, ৫. সুলতান সালাউদ্দিন টুকু, ৬. কায়সার কামাল, ৭. ফরহাদ হোসেন আজাদ, ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট), ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ১০. হাবিবুর রশীদ, ১১. মো. রাজিব আহসান, ১২. মো. আব্দুল বারী, ১৩. মীর শাহে আলাম, ১৪. জোনায়েদ সাকি, ১৫. ইশরাক হোসেন, ১৬. ফারজানা শারমিন, ১৭. শেখ ফরিদুল ইসলাম, ১৮. নুরুল হক, ১৯. ইয়াসের খান চৌধুরী, ২০. এক ইকবাল হোসেইন, ২১. এম এ মুহিত, ২২. আহমেদ সোহেল মঞ্জুর, ২৩. ববি হাজ্জাজ ও ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…