গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোপালগঞ্জের ঘটনায় দুস্কৃতিকারীদের দমনে কঠোর পদক্ষেপ চায় বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারের পতনের পরও কিছু দুস্কৃতিকারী দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আজকের ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের আহত করার ঘটনা এ ষড়যন্ত্রেরই অংশ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলার চরম অবনতির সুযোগ নিয়ে আওয়ামী দোসররা মরণকামড় দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটাতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেই এই হামলা।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ও গণতন্ত্র রক্ষায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এর ব্যত্যয় হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।’

বিবৃতির শেষাংশে বিএনপি মহাসচিব হামলাকারী দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…