গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চারদিনের সফরে শনিবার (১২ জুলাই) ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

চারদিনের সফরে জোহানেস যাত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এক বিবৃতিতে জোহানেস যাত বলেন, বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তাদের দৃঢ় সংকল্প দেখে আমি সবসময়ই মুগ্ধ হয়েছি।

তিনি বলেন, আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমার পদ থেকে সরে আসার পর থেকে দশ বছরে বাংলাদেশের যে রূপান্তরমূলক পরিবর্তনগুলো এসেছে, তা সরাসরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথ বজায় রাখতে এবং প্রতিবছর চাকরির বাজারে প্রবেশকারী ২০ লাখ তরুণের জন্য আরো ভালো কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জোহানেস যাত গত ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। নতুন দায়িত্বে এটি তার প্রথম বাংলাদেশ সফর।

এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…