গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে গুচ্ছ গ্রামের ৯০ পরিবারের নেই শীতবস্ত্র

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদরে টুমচর গুচ্ছ গ্রামে ৯০টি পরিবার শীতবস্ত্র (কম্বল) থেকে বঞ্চিত। হাড় কাঁপানো শীতে মানবেতর জীবনযাপন করছে এখানকার বসবাসরত নারী-পুরুষ ও শিশুরা।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার টুমচর ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ কালির চর ‘আবাসন-প্রকল্প’ গুচ্ছগ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

lakhhi-2

গুচ্ছ গ্রামের বাসিন্দা জাহানারা বেগম, নূর জাহান, আবু তাহের ও খুরশিদ আলম বলেন, খুব কষ্টে আমরা এ গুচ্ছ গ্রামে ছেলেমেয়েদের নিয়ে বসবাস করছি। কেউ আমাদের সুখ-দুঃখের খবর নিতে আসে না। প্রচুর ঠান্ডা (শীত) পড়ে। ভালো গরমের কাপড়চোপড় নেই। এখন পর্যন্ত কেউ একটি কম্বল নিয়ে আমাদের দেখতে আসেনি। শুনছি সবদিক ইউএনও স্যার, ডিসি স্যার কম্বল বিতরণ করছে। আমরা গরিব, তাই কেউ দেখতে আসে না। খালের ওই পাড়ে আসা-যাওয়া আমাদের চরম কষ্ট হয়। নৌকা আমাদের ভরসা। অনেক সময় দুর্ঘটনা ঘটে। একটি সেতু খুব প্রয়োজন এখানে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। দ্রুত আমরা শীতবস্ত্র পৌঁছানোর ব্যবস্থা করব গুচ্ছ গ্রামে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন