গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

মোঃ ফরহাদ হোসেন
জানুয়ারি ৪, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে ঈগল প্রতীকের সেলিনা ইসলামকে কারণ দর্শাতে বলা হয়।

এতে বলা হয়, জাতীয় একটি অনলাইন পত্রিকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলেছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

তাই আগামী ৫ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

একইদিন সকালে জেলা আওয়ামী লীগ নেতা আইনজীবী লুৎফর রহমান গাজী আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত এ রায় দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে আসনটির কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বক্তব্য প্রদানকালে সেলিনা ইসলাম এ মন্তব্য করেন। ওই দিনের একটি ভিডিও বক্তৃতায় দেখা যায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিনা ইসলাম বলেছেন, মানুষ বলাবলি করছে- ওনারা বংশগতভাবে রাজাকার ফ্যামিলি থেকে আসছে। সবাই বলাবলি করে, আমি এ এলাকার বউ। আমি তো জানি না। তার চৌদ্দগোষ্ঠী নাকি রাজাকার ফ্যামিলির। এরকম মানুষ কীভাবে একটা দলে (আওয়ামী লীগ) কাজ করতে পারে? বঙ্গবন্ধুর দল পবিত্র দল, রক্তের বিনিময়ে এ দল পাইছে। এ দলে এরকম মানুষ থাকা উচিত না, আমার মনে হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…