গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরতির আগে ইসরায়েলি হামলায় হামাসের নৌ কমান্ডার নিহত

শীর্ষ সংবাদ ডেস্কঃ
নভেম্বর ২৪, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চার দিনের যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে হামাসের নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ওমর আবু জালাল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তিনি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, নিহত কমান্ডার ওমর আবু জালাল গত ৭ অক্টোবরের হামলার একজন পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন এবং তাকে লক্ষ্য করেই বৃহস্পতিবারের অভিযান পরিচালনা করা হয়েছিল।

আরও পড়ুন—    ২৬ ও ২৭ নভেম্বর ফের অবরোধ বিএনপির

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস অবশ্য এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

এরপর, হামাসের হামলার জবাবে ওই দিন ৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে সেই অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

আরও পড়ুন—    নির্বাচনের তফসিল পেছাবে কি না; সিদ্ধান্ত ইসি’রঃ কাদের

ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। আর গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন।

দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে চার দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। শুক্রবার স্থানীয় সমায় সকাল ৭ টা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) থেকে শুরু হয়েছে এই যুদ্ধবিরতি।

সূত্রঃ এএফপি/ আনাদোলু এজেন্সি

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…