গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ

উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অক্টোবর ৩, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে হওয়া বহুল সমালোচিত থেতরাই ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে টিসিবি’র সহশ্রাধিক প্যাকেজ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় টিসিবির ডিলার শাহ জালাল ট্রেডার্সের মালিক আবু সায়েম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জানা গেছে, টিসিবি’র কার্ডধারীদের জন্য সেপ্টম্বর মাসে ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল সহ ২ কেজি মসুর ডালের প্যাকেজ দিয়ে ৪’শ ৭০ টাকা মূল্য নির্ধারণ করে টিসিবি কতৃর্পক্ষ। থেতরাই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ২৭ সেপ্টেম্বর ওই প্যাকেজ পণ্য দেয়ার কথা ছিলো।

আরও পড়ুন—    উলিপুরে থেতরাই ইউপির চেয়ারম্যান বরখাস্ত

কিন্তু টিসিবি কার্ডধারীদেরকে পণ্য না দিয়ে চেয়ারম্যান আতাউর রহমান আতা তার নিজস্ব লোকবলের মাধ্যমে স্লিপ পদ্ধতিতে প্যাকেজ পণ্যগুলো আত্মসাৎ করার অভিযোগ করেছেন এলাকার লোকজন।

উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগকারীদের মধ্যে দিপু মিয়া জানান, আমাদের পণ্যগুলো চেয়ারম্যান তার লোকজন দিয়ে তুলেছেন। আমরা প্রায় সময় টিসিবির পণ্য হতে বঞ্চিত হই।

টিসিবি’র ডিলার শাহজালাল ট্রেডার্সে মালিক আবু সায়েম বলেন, ‘চেয়ারম্যান স্লিপ দিয়ে যে পণ্যগুলো নেন ওই প্যাকেজ পণ্য আমরা দিতে পারিনা।’

সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহমুদুর রহমান বলেন, ‘বিষয়টি নতুন ইউএনও আসার পর খতিয়ে দেখা হবে।’

 

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…