গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পশ্চিমাদের তোয়াক্কা না করে ভারতে বেশি দামে তেল বিক্রি রাশিয়ার

শীর্ষ সংবাদ ডেস্কঃ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার জ্বালানির অন্যতম ক্রেতা দক্ষিণ এশিয়ার দেশ ভারত। বর্তমানে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে ভারতের কাছে জ্বালানি তেল বিক্রি করছে মস্কো। যদিও এই দাম পশ্চিমাদের বেধে দেওয়া মূল্যসীমা থেকে অন্তত ২০ ডলার বেশি। ব্যবসায়ী ও রয়টার্সের ক্যালকুলেশনে এমন চিত্র উঠে এসেছে।

২০২২ সালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমাজোট। কিন্তু তারপরও রাশিয়ার থেকে অব্যাহতভাবে তেল কিনছে দক্ষিণ এশিয়ার দেশটি। বিশ্বে জ্বালানি তেলের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ ভারত। তাছাড়া বর্তমানের সমুদ্রজাত রুশ তেলের শীর্ষ ক্রেতাও দেশটি।

আরও পড়ুন-   কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

পশ্চিমারা রাশিয়ার তেলের মূল্যসীমা ৬০ ডলারে নির্ধারণ করে দিলেও তাদের এই নিয়মের তোয়াক্কা না করেই বেশি দামে তেল বিক্রি করছে রাশিয়া। তাছাড়া সম্প্রতি রাশিয়া ও সৌদি আরবসহ ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

সৌদি আরব ও রাশিয়া চলতি বছরের শেষ পর্যন্ত তেলের উৎপাদন স্বেচ্ছায় কমানোর ঘোষণা দেওয়ার পর সরবরাহ ঘাটতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সম্প্রতি বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) বিকেলে দেখা যায়, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে ৯৩ দশমিক ৬৭ ডলারে। আর ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৬ দশমিক ৩৭ ডালারে।

সূত্র: রয়টার্স

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…