গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে দুই দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি অব্যাহত থাকায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও রিকশা চালকরা রয়েছে দুর্ভোগে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের বিকেল ৩টার তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। আগামী দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকারও সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে।

কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা দিনমজুর আঃ খালেক জানান, দুই দিন ধরে কাজে যেতে পারছেন না। ঘরে বসে আছেন। বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছেন।

আরও পড়ুন-   নদী ও পরিবেশ বাঁচাতে মদনে মানববন্ধন

জেলার উলিপুর উপজেলার নন্দুনেফড়া গ্রামের রিকশা চালক ফজল মিয়া জানান, বৃষ্টির কারণে রিকশা নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যায় না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি চালাতে হয়। খুবই সমস্যায় আছেন।

বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রাম পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জেলা শহরের ফায়ার সার্ভিসসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকায় পানি জমে মানুষের দুর্ভোগ বাড়াবে বলে জানান স্থানীয়রা।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কৃষি অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র রায় জানান, গত দুই দিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। আরও দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…